করোনার কারণে এবারের পুলিৎজার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা পিছিয়ে দিয়েছে পুরস্কার বিষয়ক কমিটি। এ বিষয়ে জানা যায়, নাম ঘোষণা পিছিয়ে দেয়ার কারণ বোর্ডের কয়েকজন সদস্য এই মুহূর্তে করোনাভাইরাস সংক্রান্ত খবর কভার করতে ব্যস্ত।
সেজন্য সাংবাদিকতা এবং আর্টস-এ পুলিত্জার পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা ২০ এপ্রিল থেকে পিছিয়ে ৪ মে করা হল।
পুলিৎজার পুরস্কার অ্যাডমিনিস্ট্রেটর ডানা কানেডি জানিয়েছেন বোর্ডের বহু সদস্য সাংবাদিক, যারা এই মুহূর্তে ব্যস্ত রয়েছে করোনা কভারেজে। কানেডি বলেন, ‘যেহেতু তারা কভারেজে ব্যস্ত, তাই এই বাড়তি সময়ে ২০২০ সালের চূড়ান্ত তালিকা পুনরায় একবার ভালো করে মূল্যায়ন করার সময় পাওয়া যাবে।’
সেইসাথে বিজয়ীদের নাম ঘোষণার পাশাপাশি পিছিয়ে দেয়া হয়েছে বার্ষিক পুরস্কার মধ্যাহ্নভোজও। সাধারণত মে মাসে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয় এই মধ্যাহ্নভোজের আসর।
উল্লেখ্য, সাংবাদিকতায় প্রথম পুলিত্জার পুরস্কার দেওয়া হয় ১৯১৭ সালে।
পেপার’স লাইফ/ খবর/সম্মাননা

