সিলেটে যানচলাচলে নিষেধাজ্ঞা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

দেশে চলমান করোনা সংক্রমণ এবং পবিত্র শবে বরাতের জনসমাগম এড়াতে এবার দুইদিনের জন্য সব ধরণের যানচলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সিলেট জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার রাতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ছয়টি থানায় মাইকযোগে এই খবর নগরে প্রচার করা হয়েছে। এসএমপির অতিরিক্ত উপকমিশনার মো. জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় তিনি বলেন, আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার রিকশা-অটোরিকশাসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। তবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

আরও জানা যায়, শবে বরাত সামনে রেখে মঙ্গলবার জেলা প্রশাসনের একটি বৈঠক হয়। ওই বৈঠকের দুদিন সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত হয়। সেইসাথে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বৈঠকে ১০টি বিষয় নির্ধারণ করে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

পেপার’স লাইফ/খবর/সিলেট