বর্তমানে করোনার কারণে ভীষণ আর্থিক হুমকির মুখে পড়েছে মার্কিনরা। এমতাবস্থায় সেদেশের শ্রমমন্ত্রণালয় জানিয়েছে করোনার কারণে এক সপ্তাহেই চাকরি হারালেন ৬৬ লক্ষ মানুষ।
এছাড়াও দেশটিতে ৪ এপ্রিল পর্যন্ত ৬৬ লক্ষ মানুষ বেকারত্ব বিমার জন্য আবেদন করেছেন। এর আগের দু’সপ্তাহে ১ কোটি ২ লক্ষ মার্কিনি বেকারত্ব বিমার আবেদন করেছিলেন। করোনার কারণে আমেরিকায় গত ৩ সপ্তাহেই ১ কোটি ৬৮ লক্ষ মানুষ চাকরি হারিয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত সেদেশে করোনা আক্রান্তের সংখ্য়া সাড়ে ৪ লক্ষেরও বেশি। মৃত ১৫ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে শুধুমাত্র নিউ ইয়র্কেই প্রায় সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। যা ৯/১১-র সন্ত্রাসবাদী হামলায় নিহতের তুলনায় দ্বিগুণ।
এই পরিস্থিতিতে দেশে আরও কঠোর ‘লকডাউন’ জারি করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কিন্তু তারপরেও ঠেকানো যাচ্ছে না মৃত্যুমিছিল বরং লকডাউনের কারণে বেকারত্বের হার বেড়েই চলেছে।
পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে ২০০ কোটি ডলারের ত্রাণ প্রকল্প ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। তাতেও আশার আলো দেখছেন না অর্থনীতিবিদরা।
পেপার’স লাইফ/খবর/আন্তর্জাতিক

