‘লকডাউন’ সীমাবদ্ধ থাকছে সেনা টহল পর্যন্ত


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

সম্প্রতি দেশে করোনা প্রকোপের কারণে ইতোমধ্যে তা প্রতিরোধের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। দেশের সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে নামানো হয়েছে সেনাবাহিনী, পুলিশ,র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সারাদেশে মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে সবসময় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। কিন্তু অধিকাংশ সময় দেখা যাচ্ছে তা মানছে না মানুষ।

এক্ষেত্রে দেখা যাচ্ছে যতক্ষণ পর্যন্ত সেনা টহল থাকে সেইসময়টা মানুষ ঘরে থাকছে কিন্তু সেনাবাহিনী চলে যাওয়ার পর পুনরায় মানুষ নেমে আসছে রাস্তায়। মানা হচ্ছে না কোন ধরণের সামাজিক দূরত্ব। এতে করে পরিস্থিতি আরও খারাপের দিকে চলে যেতে পারে।

রাজধানীসহ সারাদেশে একই চিত্র লক্ষ্য করা যাচ্ছে। সরেজমিনে রাজধানীতে দেখা যায় মোহাম্মদপুর, ধানমণ্ডি, খিলগাঁওসহ সকল জায়গায় প্রায় একই অবস্থা।

করোনা মোকাবেলায় সরকার গত ২৬ মার্চ থেকে সরকারি ছুটি ঘোষণা করে। এরপর দ্বিতীয়ধাপে তা ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। এই ছুটির মেয়াদ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

উল্লেখ্য, দেশে করোনা আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মারা গেছেন ২১ জন। সেইসাথে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩০০ জন।

পেপার’স লাইফ/খবর/জাতীয়