দেশে নতুন করে একদিনেই ৯৪ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। সেইসাথে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তে মারা গেছেন আরও ৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে। এছাড়াও মোট আক্রান্তের সংখ্যা ৪২৪ জন।
আজ শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন আইইডিসিআর পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
এরআগে গতকাল বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল ১১২ জন। করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এখন প্রায় ৯৬ হাজার। আর আক্রান্তের সংখ্যা এখন ১৬ লাখ ৩ হাজার ৭১৯ জন।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে দেশে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
পেপার’স লাইফ/খবর/জাতীয়

