আক্রান্তের সংখ্যায় সব দেশকে ছাড়িয়ে নিউইয়র্ক


corona selection

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের বাইরে অন্য সব দেশকে ছাড়িয়ে গেছে নিউইয়র্ক।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানা গেছে। এতে স্পেন, ইতালিকে ছাড়িয়ে সবার উপরে এখন যুক্তরাষ্ট্রের এ অঙ্গরাজ্যটি।

বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত এখন স্পেনে; সেখানে ১ লাখ ৫৮ হাজারের বেশি মানুষের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আর তৃতীয় সর্বোচ্চ ইতালিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৫৭৭ জন।

বিবিসি জানিয়েছে, নিউইয়র্কে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা ৭ হাজারের ঘর অতিক্রম করেছে। নিউইয়র্ক শহরের একটি গণকবরে মাটি চাপা দেওয়ার সময় থরে থরে সাজানো কফিনের ছবিও অনলাইন ও বিভিন্ন গণমাধ্যমে ঘুরছে।

এ অঙ্গরাজ্যটিতে ঘণ্টায় ঘণ্টায় নতুন নতুন আক্রান্ত শনাক্ত হচ্ছে, বাড়ছে মৃত্যু।