ভারতের লখনউয়ের পেপার মিল কলোনির রাস্তায় দুটি ৫০০ রুপির নোট পাওয়া গেছে। স্থানীয় লোকজন জোর দিয়ে দাবি করেছে যে, নোটগুলি করোনাভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার রাতে কলোনির রাস্তায় দুটি ৫০০ রুপির নোট পড়ে থাকতে দেখে বাসিন্দারা হেল্পলাইনের মাধ্যমে পুলিশকে কল করে। তারা নোটগুলি জব্দ করে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, সাধারণ সময় হলে ৫০০ রুপির এমন কড়কড়ে নোট বেশি সময় রাস্তায় পড়ে থাকতো না। যে কোনও পথচারী চুপচাপ এটি তুলে নিয়ে নিঃশব্দে চলে যেতেন।
এক পুলিশ কর্মকর্তা বলেছেন, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এমনটা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এমন একটি ভিডিও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেওয়া হয়েছে।
ভিডিওটিতে দেখা যায়, একটি ছেলে বাসার ডোরবেলের শব্দ শুনে দরজা খুলতে যায়, দরজা খুলেই দেখে বাইরে দোয়ালের উপরে একটি ৫০০ রুপির নোট পড়ে আছে। তা দেখে সে দ্রুত দরজা বন্ধ করে দেয় এবং তার মাকে বিষয়টি জানায়। এরপর ছেলেটি সুরক্ষা পোশাক পরে হাতে স্যানিটাইজার বোতল নিয়ে সতর্কতার সাথে দরজা খোলে এবং নোটে পর্যাপ্ত স্যানিটাইজার স্প্রে করে। তারপরে তিনি ধীরে ধীরে প্রতিবেশীর দরজায় নোটটি রেখে আসে
সূত্র- নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।

