দেশে করোনা সংক্রমণে নতুন করে ৫৮ জন আক্রান্ত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮২ জনে।
বিশ্বে এখন পর্যন্ত ১৬ লাখ ৯৯ হাজার ৫৬৫ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ১ লাখ ২ হাজার ৭৩৪ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ৭৬ হাজার ৩২৩ জন।
বর্তমানে চিকিৎসাধীন ১২ লাখ ২০ হাজার ৫০৮ জন। এদের মধ্যে ৪৯ হাজার ৮৩০ জনের অবস্থা গুরুতর।
উল্লেখ্য, বাংলাদেশে ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ধাপে ধাপে বাড়তে থাকে ভাইরাসটির সংক্রমণ। গেল ৯ এপ্রিল ২৪ ঘণ্টায় দেশে শতাধিক করোনা সংক্রমিত রোগী শনাক্তের কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
এরপর দিন শনাক্তের সংখ্যা কিছুটা কমলেও বাড়ে মৃত্যুর সংখ্যা। শুক্রবার তারা ৯৪ জন শনাক্ত ও ছয়জনের মারা যাওয়ার কথা জানায়।
পেপার’স লাইফ/খবর/জাতীয়

