করোনা নিয়ে মার্কিন সরকারের রোষানলে পড়েছে মার্কিন সংবাদ সংস্থা ভয়েস অফ আমেরিকা ( ভিওএ)। হোয়াইট হাউস সংবাদ সংস্থাটিকে বলছে যে তারা করোনা নিয়ে তাদের প্রতিবেদনে চীনা সরকারের প্রচার করে।
হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে ভয়েস অফ আমেরিকার উদ্দেশে হোয়াইট হাউস বলেছে, চলমান মহামারির মধ্যে, ভয়েস অফ আমেরিকা ‘বিদেশের পক্ষে অপপ্রচারের জন্য অর্থ ব্যয় করে।’
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, সাংবাদিকদের সঠিক তথ্যগুলি জানা উচিত। কিন্তু ভিওএ বেইজিংয়ের পক্ষে প্রচার করেছে। এই সপ্তাহে ভিওএ চীনের উহান লকডাউনকে একটি সফল ‘মডেল’ বলে অভিহিত করেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এর চেয়েও খারাপ বিষয় হলো, বেশিরভাগ মার্কিন মিডিয়া চীনে পক্ষ নিয়েছে।এক্ষেত্রে ভিওএ আরও এক ধাপ এগিয়ে গেছে : এটি করোনভাইরাসে চীনের মৃত্যুর সংখ্যাকে আমেরিকার পরিসংখ্যানের সাথে গ্রাফিক তুলনা তৈরি করেছে।
গোয়েন্দা বিশেষজ্ঞদের বক্তব্য অনুসারে, এখানে চীনের সংখ্যার যথার্থতা যাচাই করার কিছু নেই।
সূত্র : স্টারস এন্ড স্ট্রাইপস

