করোনা প্রকোপে এবার ‘লকডাউন’ ঘোষণা কর হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে। এই ভাইরাসে এখন পর্যন্ত ৭জন আক্রান্ত এবং একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬টার পর থেকে পুরো জেলাকে লকডাউন ঘোষণা করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়ত-উদ-দৌলা খান।
জেলা প্রশাসক হায়ত-উদ-দৌলা খান জানান, সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী ঘোষণা দেয়া না পর্যন্ত লকডাউন চলবে। লকডাউন চলাকালে যে কেউ এই জেলাতে প্রবেশ করতে পারবে না। তেমনিভাবে এ জেলার বাসিন্দারা অন্য জেলায় প্রবেশও করতে পারবে না।
তবে, যারা এই আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।

