চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তবর্তী উপজেলার খয়েরহুদা গ্রামে করোনা উপসর্গে রেহদান বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪ টার সময় তার মৃত্যু হয়।
মৃত ওই বৃদ্ধা তার মেয়ের বাড়ি উপজেলার হাসাদহ বসুতিপাড়ায় তিনি মারা গেছেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
মৃত্যুর আগে ঐ বৃদ্ধার জ্বর ঠান্ডা, কাশি, ডায়রিয়াসহ নানা উপসর্গ দেখা দিয়েছিল বলে নিশ্চিত করেছেন মৃত রেহদান বেগমের মেয়ে ।
খবর পেয়ে গতকাল রাতেই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে আশেপাশের ৪টি বাড়ি লকডাউন করে দিয়েছে। লাশের নমুনা সংগ্রহ করেছে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম।
২-১ একদিনের ভিতরে আইইডিসিআর থেকে ফলাফল আসার পর বিস্তারিত সবকিছু জানা যাবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, বৃদ্ধা মহিলা হাসাদহে মেয়ের বাড়িতে বেড়াতে আসার আগে তার ছেলের বাড়ি পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার তালশার গ্রামে বেড়াতে গিয়েছিল।
সেখান থেকে সরাসরি সে মেয়ের বাড়ি হাসাদহে এসে মারা গেছেন। আমরা ৪টা বাড়ি লকডাউন করেছি। তবে করোনায় আক্রান্ত কিনা আইইডিসিআরের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করা সম্ভব নয়।
পেপার’স লাইফ/খবর/এ,আর,ডাবলু, জীবননগর প্রতিনিধি

