রেশন নিয়ে অবতরণ করার সময় রাঙামাটির রাজস্থলী উপজেলার বান্দরবান সীমান্তবর্তী বলিপাড়া সেনা ক্যাম্পে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে এগারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারে পাইলট ও কো-পাইলটসহ চারজন ছিলেন। এদের মধ্যে দুই জন আহত হয়েছেন।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমদ আহমদ জানিয়েছেন, সকালে চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাঁটি থেকে একটি হেলিকপ্টার সেনাবাহিনীর রেশন নিয়ে বলিপাড়া ক্যাম্পে অবতরণের সময় হেলিকপ্টারের আগুন লাগলে পাইলট দ্রুত হেলিকপ্টার অবতরণ করেন। এসময় পাইলট ও কো-পাইলটদের মধ্যে দুইজন আহত হয়েছেন।
পরবর্তীতে আরেকটি হেলিকপ্টার এসে পাইলটদের উদ্ধার করে চট্টগ্রাম সামরিক হাসপাতালে নিয়ে যায়।

