ভারতে লকডাউন মানা নিয়ে বিবাদে জরিয়ে এক হাত হারালেন পাঞ্জাব প্রদেশের এক পুলিশ অফিসার।
জানা যায় পাতিয়ালা জেলার সানাওর শহরের এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে সাতজনকে। ঘটনার বরাতে জানা যায়, কয়েকজন নিহাং শিখের কাছে কার্ফু পাস দেখতে চান এই পুলিশকর্মী। তখনই তাকে আক্রমণ করা হয়। হাতে তরোয়াল নিয়ে ঘোরেন শিখ সম্প্রদায়ের যেসব মানুষ তাদের নিহাং শিখ বলা হয়।
রোববার (১২ এপ্রিল) সকালে এই হামলা হয়। তার কয়েক ঘণ্টার মধ্যে স্থানীয় গ্রামের গুরুদ্বারা থেকে সাতজনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে পাঁচজন সরাসরি হামলায় যুক্ত।
জানা যায় বাজারে ব্যারিকেড লাগানো ছিল। কার্ফু পাস ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। এসময় পাঁচজন নিহাং গাড়ি করে ওই সব্জি মান্ডির পাশ দিয়ে যাচ্ছিলেন। তাদের থামায় পুলিশ। কিন্তু গেট ও ব্যারিকেডে গাড়ি দিয়ে ধাক্কা মারে তারা। এরপর গাড়ি থেকে বেরিয়ে সেখানে ডিউটিরত পুলিশকর্মীদের ওপর আক্রমণ করে তারা।
তরবারির আঘাতে হাত কেটে যায় এএসআই হরজিত সিংয়ের। আহত হন আরও দুই পুলিশকর্মী। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে অপারেশন চলছে ওই পুলিশ অফিসারের।

