সম্প্রতি করোনাভাইরাসের প্রাদুর্ভাব কাটিয়ে উঠলেও ফের চীনে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। অন্যদিকে ইতালি ও নিউইয়র্কে মৃত্যুহার কমেছে বলে জানা গেছে।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস মোকাবিলায় বেশ নাস্তানাবুদ হয়ে পড়েছে চীন সরকার।
সম্প্রতি ভাইরাসের প্রাদুর্ভাব কাটিয়ে উঠে লকডাউনসহ বিভিন্ন সরকারি নির্দেশনা শিথিল করার সঙ্গে সঙ্গে চীনে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা।
রোববার দেশটিতে নতুন করে ১০৮ জন আক্রান্ত হয়েছে, যা গত ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এই আক্রান্তকে ‘দ্বিতীয় ধাক্কা’ বলে অবিহিত করে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে, বিগত দিনগুলোর তুলনায় মৃত্যুহার কমেছে ইতালি ও নিউইয়র্কে। রোববার মোট মৃত্যু হয়েছে ৭৫৮ জনের, যা আগের দিন ছিল ৭৮৩ জন। রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১৯ হাজার, আর মৃত্যুর সংখ্যা ৯ হাজার ৩৮৫।
ইতালিতেও আগের তুলনায় মৃত্যুহার কমেছে। রোববার দেশটিতে মৃত্যুর সংখ্যা ছিল ৪৩১ জন, যা গত ১৯ মার্চের পর প্রথম এত কম সংখ্যক মৃত্যু হয়েছে। দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৩৬৩ জন, আর মৃত্যু হয়েছে ১৯ হাজার ৮৯৯ জনের।
বিশ্বজুড়ে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৫৩ হাজারের বেশি মানুষ। আর মৃত্যু হয়েছে ১ লাখ ১৪ হাজার ২৪৭ জনের।
সুত্র : রয়টার্স, গার্ডিয়ানে

