এক মাস পর তাইওয়ানে শনাক্ত হয়নি করোনা রোগী


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

৩৬ দিন পর প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত রোগী ছাড়াই দিন পার করলো তাইওয়ান। সেন্ট্রাল এপিডেমিক কমান্ড সেন্টার (সিইসিসি) মঙ্গলবার (১৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।

তাইওয়ানের স্বাস্থ্যমন্ত্রী এবং সিইসিসি’র প্রধান চেন শি চাং বলেন, আজ (মঙ্গলবার) সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। ৯ মার্চের পর প্রথমবার এ ধরনের ঘটনা ঘটলো।

জানা গেছে, সে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিতদের বেশিরভাগই ইউরোপ ও অ্যামেরিকা থেকে ফিরে আসা। আক্রান্ত ৩৯৩ জনের মধ্যে ৩৩৮ জনই বিদেশ ফেরত। স্থানীয় ৫৫ জন তাদের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছে।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সে দেশে আক্রান্তের সংখ্যা তিনশ ৯৩ জন। তার মধ্যে প্রাণহানি ঘটেছে ছয় জনের। এরই মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে একশ ২৪ জন। আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় নেই কেউ।