বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্র মারা গেছেন ২ হাজার ৪৮২ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫২৯ জন
দেশটিতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন নিউইয়র্কে। এ অঙ্গরাজ্যে একদিনে প্রাণ হারিয়েছেন আরও ৭৮৬ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িছে ১০ হাজার ৮৪২ জন। আর আক্রান্ত হয়েছেন দুই লাখেরও বেশি মানুষ।
দ্বিতীয় স্থানে রয়েছে নিউজার্সি। এই অঙ্গরাজ্যে আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৮৩৪ জন, মারা গেছেন ২ হাজার ৮০৫ জন।
এদিকে আক্রান্তের সংখ্যায় মিশিগানকে টপকে তৃতীয়স্থানে উঠে এসেছে ম্যাসাচুসেটস। এ অঙ্গরাজ্যটিতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজারের বেশি, মারা গেছেন ৮৪৪ জন। মিশিগানে ২৫ হাজার আক্রান্ত ও ১ হাজার ৬০২ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত ৬ লাখ ৪৪ হাজার ৮৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৭০১ জন।

