দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩৪১ জন। সেইসাথে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭২ জনে। এদিকে করোনায় নতুন করে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। সেইসাথে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর সরকার ঘোষিত লকডাউন চলছে। এরপরও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছেই।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পর্যন্ত বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ২০ লাখ ছাড়িয়েছে। এরইমধ্যে ২১০টি দেশ ও অঞ্চলে করোনা সংক্রমিত হয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১ লাখ ৩৪ হাজার ৬১৫ জন।

