চুয়াডাঙ্গার জীবননগরে বে-সরকারি টেলিভিশন মাই টিভির ১১তম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মাই টিভির জীবননগর প্রতিনিধি মিঠুন মাহমুদের উদ্যোগে জীবননগর উপজেলায় ১শ দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল,তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচাজ (ওসি)সাইফুল ইসলাম ,জীবননগর থানার ওসি (তদন্ত)ফৈরদৌস ওয়াহিদ,আবু বক্কর সিদ্দিক মিলন,শরিফুল ইসলাম প্রমুখ।
পেপার’স লাইফ/চুয়াডাঙ্গা প্রতিনিধি

