ভারতে করোনায় আক্রান্ত বেড়ে ১৩,৩৮৭, মৃত ৪৩৭ জন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩,৩৮৭ জনে।
সেইসাথে দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে মারা গেছে ৪৩৭ জন।

তবে করোনা থেকে সেরে ওঠার হার বেড়ে ১৩.০৬ শতাংশ হয়েছে।

দেশটির সরকারি পর্যবেক্ষণ বলছে, মে-র প্রথম সপ্তাহে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা শীর্ষে পৌঁছবে।

এবং এরপর এর প্রকোপ ধীরে ধীরে কমতে শুরু করবে বলে দাবি করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। ইতোমধ্যে চীন থেকে সাড়ে ৬ লাখ করোনা পরীক্ষার কিট এসে পৌঁছেছে ভারতে।

দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্তে শোচনীয় অবস্থা মহারাষ্ট্রের। বৃহস্পতিবার সেখানে নতুন ১৬৫টি সংক্রমণের ঘটনা ঘটেছে যার মধ্যে ১০৭ জন মুম্বাইয়ের বাসিন্দা।