প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রে। আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের ধারে-কাছেও নেই অন্য রাষ্ট্রগুলো।
ওয়ার্ল্ডওমিটার ওয়েবসাইটের সর্বশেষ তথ্যানুসারে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৭ লাখ ১০ হাজার ২১ জন। মারা গেছে ৩৭ হাজার ১৫৮ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩২ হাজারের বেশি। আর মারা গেছে আড়াই হাজার। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৬০ হাজার ৫১০ জন।
এছাড়াও স্পেনে মোট আক্রান্ত ১ লাখ ৯০ হাজার ৮৩৯, ইতালিতে ১ লাখ ৭২ হাজার ৪৩৪, ফ্রান্সে ১ লাখ ৪৭ হাজার ৯৬৯, জার্মানিতে ১ লাখ ৪১ হাজার ৩৯৭, যুক্তরাজ্যে ১ লাখ ৮ হাজার ৬৯২ এবং করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৭১৯।
দেশগুলোতে মৃতের সংখ্যা যথাক্রমে স্পেনে ২০ হাজার ২ জন, ইতালিতে ২২ হাজার ৭৪৫, ফ্রান্সে ১৮ হাজার ৬৮১, জার্মানিতে ৪ হাজার ৩৫২, যুক্তরাজ্যে ১৪ হাজার ৫৭৬ এবং চীনে ৪ হাজার ৬৩২।
বিশ্বে মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২২ লাখ ৫০ হাজার ৪০৫ জন। মারা গেছে ১ লাখ ৫৪ হাজার ২৪৫ জন। অবস্থা আশঙ্কাজনক ৫৬ হাজার ৯৬৩ জনের। আর সুস্থ হয়েছেন ৫ লাখ ৭১ হাজার ৫৭৭ জন।

