করোনা সংক্রমণের কারণে বর্তমানে ঢাকায় অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের জন্য ৪ টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। যে ফ্লাইট গুলোতে তারা ঢাকা ছাড়তে পারবেন। ব্রিটিশ এয়ারওয়েজে এসব ফ্লাইট শুধুমাত্র ব্রিটিশ নাগরিকদের জন্য।
আজ শনিবার (১৮ এপ্রিল) ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে। জানা যায় প্রথম ফ্লাইট ২১ এপ্রিল লন্ডনের উদ্দেশে ছেড়ে যাবে। এরপর ২৩, ২৫ ও ২৬ এপ্রিল আরো তিনটি ফ্লাইট ঢাকা থেকে লন্ডনে যাবে।
সেইসাথে যেসব নাগরিক সিলেট থেকে লন্ডন যেতে চান তাদের জন্য ঢাকা-লন্ডনের উড়োজাহাজ ভাড়া ৬০০ পাউন্ড নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণের কারণে চীন ব্যাতিত সকল দেশের সাথে বাংলাদেশের বিমান চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

