দেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০১ জনে। মৃত ১০ জনের মধ্যে ঢাকার ৫ জন, নারায়ণগঞ্জের ৪ জন এবং নরসিংদীর ১ জন রয়েছেন।
এছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৪৯২ জন। সেইসাথে আক্রান্তের সংখ্যা বেড়ে দারিয়েছে ২৯৪৮ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় সুস্থ হয়েছেন ১০ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৫ জন।
আজ সোমবার (২০ এপ্রিল) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং-এ এসব কথা জানায় আইইডিসিআর।
উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনায় গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর সরকার ঘোষিত লকডাউন চলছে। এরপরও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছেই।
এ পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ৫৯ জন। এখন পর্যন্ত এ ভাইরাস শনাক্ত হয়েছে ২৪ লাখ ৬ হাজার ৯১০ জনের শরীরে।

