করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে ও মনোবল বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশ অনেক পথই অবলম্বন করেছে। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের বিলবোর্ডে ব্যবহার করা হয়েছে হজরত মুহাম্মদ (সা.) এর বাণী।
বিলবোর্ডটিতে নবী মুহাম্মদ (সা.) এর হাদিসের বরাত দিয়ে বলা হয়েছে, ‘সংক্রামক রোগের সময় তোমরা বারবার হাত ধোও, সংক্রামিত এলাকায় প্রবেশ করো না এবং সংক্রামিত এলাকা থেকে বাইরে যেও না।’
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে টাঙানো এ বিলবোর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। গেইনপিচ নামে একটি অলাভজনক সংস্থা শিকাগোর ওহারে বিমানবন্দরের অদূরে এই বিলবোর্ডটি স্থাপন করেছে।

