দীর্ঘদিন কারফিউ ও লকডাউনে থাকার পর ইতালির সরকার এখন লকডাউন শিথিল করার পরিকল্পনা করছে। এরইমধ্যে শিশুদের পোশাকের দোকান এবং বই-খাতার দোকান, কৃষি ও বন সম্পর্কিত ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয়া হয়েছে।
এদের সংখ্যা এক লক্ষ দশ হাজার প্রায়। আগামী মাস থেকে পর্যায়ক্রমে কল-কারখানা এবং বার-রেস্টুরেন্ট খোলার পরিকল্পনা করছে সে দেশের সরকার। ইতালির অর্থনৈতিক কাঠামো ধরে রাখা, জনস্বাস্থ্য ঠিক রাখা ছাড়াও এই পরিকল্পনার অন্যতম কারণ হলো পারিবারিক কলহ।
সোমবার (২০ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রনালয় থেকে জানানো হয়েছে, ইতালিতে চলমান লকডাউনের সময়ে চুয়াত্তর শতাংশ পারিবারিক কলহ বৃদ্ধি পেয়েছে। যা সরকার-প্রশাসনকে ভাবিয়ে তুলেছে।
জীবন বাঁচাবে না সংসার রক্ষা করবে? মানুষের জীবনে একটি অন্যটির পরিপূরক। সরকার তাই এই বিষয়ে অনেক সতর্ক। তাই লকডাউন খুলে দিতে চাচ্ছে সরকার!
এক ছাদের নীচে এতো সময় সাধারণত পরিবারগুলো কখনো থাকেনি। তাই কলহ বৃদ্ধি পাচ্ছে, নিয়ন্ত্রনহীন হয়ে পরছে নিজেদের আবেগ ও ভালোবাসা। কেউ কেউ মনে করেন অতিরিক্ত হতাশা হতে মানুষ কলহে জড়িয়ে যায় এবং ভেঙ্গে যায় সংসার!

