করোনাভাইরাসের কাছে অসহায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। এ যেন এক মৃত্যুপুরী। দেশটিতে এরই মধ্যে মৃত্যু হয়েছে ৪০ হাজারেরও বেশি মানুষের। আক্রান্ত হয়েছে ৭ লাখ ৬৫ হাজার।
এক অদৃশ্য শত্রুর কাছে কার্যত অসহায় হয়ে পড়েছে মানব সভ্যতা। তবুও লড়াই চলছে, লড়াই চালিয়ে যাচ্ছে গোটা বিশ্ব। মনোবল অটুট রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মার্কিনীরা।
করোনার বিরুদ্ধে সংঘবদ্ধ লড়াইয়ের ডাক দিয়ে ১৫ পাতা জুড়ে মৃত ব্যক্তিদের নাম প্রকাশ করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছে দেশটির এক শীর্ষ সংবাদপত্র।
কঠিন সময়ে ম্যাসাচুসেটস শহরে করোনায় মৃত্যুর কোলে ঢলে পড়া নাগরিকদের অভিনব কায়দায় শ্রদ্ধা জানিয়েছে ‘বোস্টন গ্লোব’। পত্রিকাটির রবিবারের বিশেষ সংখ্যায় ১৫ পাতা জুড়ে শহরের মৃত ব্যক্তিদের নাম ছাপা হয়েছে।
ম্যাসাচুসেটস শহরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৮ হাজারেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে অন্তত ১ হাজার ৭০০ জনের। শুধুমাত্র শহরের ডরচেস্টার এলাকায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ২০০ মানুষ।
সূত্র- হিন্দুস্তান টাইমস।

