বঙ্গবন্ধুর খুনি মোসলেউদ্দিনকে হস্তান্তর, দাবি ভারতীয় গণমাধ্যমের


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

আবদুল মাজেদের পর এবার বঙ্গবন্ধুর আরেক খুনি রিসালদার মোসলেউদ্দিনকে বাংলাদেশের হাতে হস্তান্তর করেছে ভারত বলে দাবি জানিয়েছে দেশটির খ্যাতনামা কয়েকটি গণমাধ্যম। জানা যায়, মোসলেউদ্দিনকে গত সোমবার সীমান্তের একটি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারত।

কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) একাধিক কর্মকর্তা বলেন মোসলেউদ্দিনকে ভারতে গ্রেপ্তার হয়েছেন এমন কোন তথ্য তাদের জানা নেই।

ইন্টারপোলের বাংলাদেশ শাখা অফিসের প্রধান ও পুলিশের সহকারী উপমহাপরিদর্শক (এআইজি) মহিউল ইসলাম জানান, হস্তান্তর বিষয়ে এখন পর্যন্ত তারা কিছু জানেন না।

কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের একটি সূত্র জানিয়েছে যে, মোসলেউদ্দিনের ভারতে গ্রেপ্তার হওয়ার তথ্য সরাসরি অস্বীকার করেনি। ওই সূত্র এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে আরও।

এ বিষয়ে ভারতের টিভি চ্যানেল এনডিটিভির খবরে বলা হয়, রিসালদার মোসলেউদ্দিনকে গত সোমবার সন্ধ্যায় একটি স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়েছে।

ভারতের শীর্ষ গোয়েন্দা সংস্থা অভিযানটি পরিচালনা করায় পশ্চিমবঙ্গ পুলিশ সে সম্পর্কে কিছুই জানতে পারেনি। এতে আরও বলা হয়, এর আগে মোসলেউদ্দিনের ছবি এবং ভিডিও প্রকাশিত হলে তাতে কিছু বিভ্রান্তি দেখা দেয়। ওই ছবি প্রকাশের পর বিভিন্ন সূত্র দাবি করেছিল, মোসলেউদ্দিন কয়েক বছর আগে মারা গেছেন।

এনডিটিভির খবরে উল্লেখ করা হয়, এর আগে গ্রেপ্তার হওয়া বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদই রিসালদার মোসলেউদ্দিনের অবস্থান সম্পর্কে তথ্য জানান।

এদিকে গতকাল ভারতের ইংরেজি দৈনিক দ্য হিন্দুর খবরে বলা হয়, সম্ভবত মোসলেউদ্দিনকে হস্তান্তর করা হয়েছে। তবে বাংলাদেশ পক্ষ থেকে তার পরিচয় নিশ্চিত হওয়ার বিষয়ে অপেক্ষায় আছে।

এর আগে গত সোমবার ভারতের দৈনিক আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ভারতের গোয়েন্দাদের সহযোগিতায় মোসলেউদ্দিনকে উত্তর চব্বিশ পরগনায় একটি গ্রাম থেকে আটক করা হয়।