মহাকাশে প্রথমবারের মতো সামরিক স্যাটেলাইন পাঠাতে সক্ষম হয়েছে ইরান। কয়েকবার ব্যর্থতার পর এই সফলতা বলে জানা যায়।
বুধবার (২২ এপ্রিল) দেশটির বিপ্লবী গার্ডের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় নূর নামের স্যাটেলাইটটি কক্ষপাঠানো হয়েছে। মারকাজি মরুভূর কাসেদ উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্যাটেলাইটটি পাঠানো হয়।
ইরান ২০০৯ সালে প্রথম উমিদ বা আশা নামের স্যাটেলাইট মহাকাশে পাঠায়। সে দেশের বিজ্ঞানীরা নিজস্ব প্রযুক্তিতে এটি তৈরি করেন। এর পর ২০১০ সালে ইরান মানুষ বহনোপযোগী মহাকাশযানও পাঠায়।
কাভেশগার বা অভিযাত্রী-৩ নামের রকেট এ মহাকাশযানকে বহন করেছিল। এ ছাড়া ২০১৫ সালে ফজর বা উষা নামে স্যাটেলাইট পাঠিয়েছে ইরান।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, ক্ষেপণাস্ত্র উন্নয়ন আড়াল করতে স্যাটেলাইট কর্মসূচি চালাচ্ছে ইরান। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মহামারী এবং তেলের সর্বনিম্ন মূল্যের মধ্যে স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে ইরান ঝুঁকি নেওয়ার আগ্রহ দেখিয়েছে বলে মনে করা হচ্ছে।

