করোনার প্রকোপে যুক্তরাষ্ট্রে প্রায় ২ কোটির বেশি মানুষ কর্মহীন হয়ে পড়েছেন।
এছাড়াও এখন পর্যন্ত সব দেশকে ছাড়িয়ে করোনায় আক্রান্ত ও মৃতের দিক দিয়ে প্রতিদিনই নতুন রেকর্ড করছে যুক্তরাষ্ট্র। প্রাণঘাতী এই ভাইরাস সংক্রমণের জেরে প্রচুর সংখ্যক মানুষ চাকরি হারিয়েছেন। সব শেষ হিসাব অনুযায়ী প্রতি ছয় জনে একজন মার্কিন কর্মহীন হয়ে পড়েছেন। চাকরি হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় দেশটির কয়েক কোটি মানুষ।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের এক ট্যুর গাইড বলেন, ফেব্রুয়ারির শেষ দিক থেকে বিভিন্ন ট্যুর বাতিল হওয়ায় এক সপ্তাহে প্রায় ৫ হাজার ডলারের কাজ হারিয়েছি।
এ অবস্থায় বৃহস্পতিবার প্রায় ৫ হাজার কোটি ডলারের প্রণোদনা প্যাকেজ পাশে একত্রিত হন প্রতিনিধি পরিষদের সদস্যরা। এতে ২১২-১৮২ ভোটে বিলটি পাস হয়।
করোনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত নিউইয়র্ক। সরকারের পাশাপাশি বেশ কিছু দাতব্য সংস্থা খাদ্য সংকটে থাকা পরিবারগুলোর পাশে এসে দাঁড়িয়েছে।
এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র জুড়ে এখন পর্যন্ত প্রায় ৫০ লাখ মানুষকে করোনা পরীক্ষা করা হয়েছে।

