করোনাভাইরাসে মৃতের সংখ্যা বাড়ছেই। ইতোমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে এখন পর্যন্ত (শনিবার সকাল সোয়া দশটা) এক লাখ ৯৭ হাজার ২৬৩ জন মারা গেছেন।
প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ৩০ হাজার ২৮৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮ লাখ ১ হাজার ৯২৬ জন।
সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯ লাখ ২৫ হাজার ৩৮ জন। মৃত ৫২ হাজার ১৮৫ জন। স্পেনে সংক্রমিত রোগীর সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৭৬৪ জন। মারা গেছে ২২ হাজার ৫২৪ জন।
বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৪ হাজার ৬৮৯ জনের শরীরে। আক্রান্তদের ১৩১ জন মারা গেছে। এছাড়া সুস্থ হয়েছে ১১২ জন।

