দেশে ফিরলেন ভারতে আটকেপড়া ৭৩ বাংলাদেশি


Biman Bangladesh Airlines #paperslife

সম্প্রতি চলমান করোনা সংক্রমণের কারণে ভারতের কলকাতায় আটকে পড়া ৭৩ বাংলাদেশিকে আজ দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বিষয়টি আজ শুক্রবার (১ মে) নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ।

জানা গেছে, বিকেল ৪টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, যাত্রীরা সবাই স্বাস্থ্য সনদ নিয়ে এসেছেন। সনদে লেখা আছে, তাদের কেউ করোনায় আক্রান্ত নয়। বিমানবন্দরে স্ক্রিনিং শেষে তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এদিকে ভারতে আটকেপড়াদের ফিরিয়ে আনতে শনিবার (২ মে) দিল্লিতে এবং রোববার (৩ মে) মুম্বাইয়ে যাবে বিমানের দুটি ফ্লাইট।

এদিকে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ভারতে চিকিৎসা ও ভ্রমণের জন্য গিয়ে আটকেপড়াদের দেশে ফিরিয়ে আনছে বিমান বাংলাদেশ ও ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট।

সবধরনের পরিবহন সেবা বন্ধ থাকলে ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের জোর প্রচেষ্টায় এসব বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে।