ইউরোপের দেশগুলোর মধ্যে করোনাভাইরাসে ভয়াবহ অবস্থা ইতালিতে। এখন পর্যন্ত দেশটিতে ২৮ হাজার ২৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭ হাজার ৪২৮ জন। সুস্থ হয়েছেন ৭৮ হাজার ২৪৯ জন।
দেশটিতে মৃত্যুর হারও কমেছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুই হাজার ৩৪৯ জন করোনা রোগী। মৃত্যু নেই!
এই পরিস্থিতিকে লকডাউন তুলে নিচ্ছে ইতালির সরকার। আগামী সোমবার থেকে শিথিল করা হবে বন্দিদশা। দেশবাসীর আশা পুরোনো ছন্দ ফিরবে ইতালিতে।
ইতিমধ্যে কয়েকটি শহরে লকডাউন শিথিল করাও হয়েছে। শহুরে লোকদের বাইরে বেরুতে দেখা গেছে। তবে সবাই মাস্ক ব্যবহার করছেন। সাবধানে চলছেন।
ইতালির মন্ত্রণালয়গুলোর সূত্রে জানা গেছে, ৪ মে থেকে লকডাউন শিথিল হলে বিভিন্ন অঞ্চলে সীমিত আকারে উৎপাদন শিল্প, নির্মাণ খাত ও পাইকারি দোকানগুলো চালু করে দেওয়া হবে।
বিভিন্ন শহরে খুলতে শুরু করেছে দোকানপাট, রেস্টুরেন্ট, স্টেশনারি, বইয়ের দোকান, বাচ্চাদের কাপড়ের দোকান। কম্পিউটার ও কাগজপত্র তৈরির কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা বলছে, দেশে অর্থনীতির চাঁকা যেভাবে পাংচার হয়েছে, ফিরিয়ে আনতে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

