২০ দিন পর জনসম্মুখে এলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়।
জানা যায়, শনিবার মে দিবসে একটি সার কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটেছেন কিম জং উন। তাকে দেখে কারখানা উৎসবমুখর হয়ে ওঠে। এসময় উপস্থিত কারখানায় লোকেরা ‘উল্লাসে ফেটে’ পড়েন।
বিগত কয়েক দিন থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর চাউর হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা গুরুতর। কিমের মৃত্যু হয়েছে বলেও দাবি করে অনেক সংবাদ মাধ্যম।
সোশ্যাল মিডিয়ায় ৩৬ বছর বয়সী কিম জং উনের মৃতদেহের ছবিও ভাইরাল হয়। তবে এনিয়ে কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়া।
১১ এপ্রিল কিম জং উন একটি রাজনৈতিক সভায় সভাপতিত্ব করেন। এরপর ১২ এপ্রিল তাকে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেখা যায়। কিন্তু এরপর তাকে আর দেখা যায়নি। গতকাল ফিরে এসে সব গুজব উড়িয়ে দেন কিম।

