সাত সপ্তাহ পর নিউজিল্যান্ডে আক্রান্তের সংখ্যা শূন্য


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সাত সপ্তাহ পর নতুন কোনো রোগী শনাক্ত হয়নি নিউজিল্যান্ডে।

সোমবার সাংবাদিকদের সামনে করোনাভাইরাসের আপডেট দিতে গিয়ে নিউজিল্যান্ডের ডা. ব্লুমফিল্ড বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়নি। আজকের হিসেবটা সত্যিই আশা দেখাচ্ছে। তবে সাত সপ্তাহ পর এটা কেবল একদিন ঘটলো। এই অবস্থান ধরে রাখতে হবে বলেও জানান তিনি।

অথচ এক সপ্তাহ আগেই দেশটি জানায়, করোনাভাইরাসের সংক্রমণের তৃতীয় ধাপে অবস্থান করছে নিউজিল্যান্ড।

কঠোর পদক্ষেপের কারণে এখন পর্যন্ত সে দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে এক হাজার চারশ ৮৭ জন এবং প্রাণহানি ঘটেছে ২০ জনের।

এরই মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে এক হাজার দু’শ ৭৬ জন। সে দেশে আক্রান্তদের মধ্যে সেরে উঠেছে অন্তত ৮৬ শতাংশ। ১৯১ জন এখনো চিকিৎসাধীন থাকলেও তাদের কেউ গুরুতর অবস্থায় নেই।

ব্লুমফিল্ড আরো বলেন, আসল পরিস্থিতি বোঝা যাবে এই সপ্তাহের শেষের দিকে। ভাইরাস থেকে নিরাময়ের পর আমরা আবারো পরীক্ষা করে দেখবো যে, তাদের পরিস্থিতি ঠিক কেমন থাকছে। সচরাচর একবার করোনা পজিটিভ হওয়ার পর দু’টি পরীক্ষায় নেগেটিভ আসলে আমরা রোগীকে ছাড়পত্র দিচ্ছি। এর পাঁচ-ছয়দিন পর আমরা আবারো টেস্ট করবো।