এই বছরেই করোনার টিকা তৈরি করবে আমেরিকা। এবার এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান আমেরিকায় করোনায় প্রায় এক লাখ মানুষের মৃত্যু হতে পারে।
এ দিন ট্রাম্প বলেন, করোনায় আমাদের নাগরিক মারা যাবে এটা মারাত্মক ব্যাপার।’ এই সপ্তাহেরই শুরুর দিকে তিনি বলেছিলেন, আমেরিকায় করোনায় ৬০ থেকে ৭০ হাজার লোকের মৃত্যু হবে।
তবে যে ভাবে আমেরিকায় করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে, তাতে আরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
তাঁর দাবি, ‘আমি আশা করছি, এই বছরের শেষে দিকে আমাদের হাতে টিকা এসে যাবে। এটা ডাক্তাররাই বলবেন, আপনাদের বলা উচিত না। আমিও কিছু বলছি না। আমার মনে হচ্ছে খুব শিগগিরই টিকা এসে যাবে আমাদের হাতে।’
এসময় চীনের দিকে ক্ষোভ ছুড়ে দিয়ে ট্রাম্প বলেন, করোনা ছড়িয়ে দিয়ে চীন মারাত্মক ভুল করেছে। এর মাশুল তাদের দিতেই হবে।

