করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ। দায়িত্বরত পুলিশ পরিদর্শক করোনায় আক্রান্ত হওয়ায় ফাঁড়িটি লকডাউন করা হয়।
গতকাল সোমবার রাতে এই পুলিশ ফাড়িটি লকডাউন করা হয়।
করোনায় আক্রান্ত পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া (৫৪) ফাঁড়িটির ইনচার্জ ছিলেন। তার অধীনে আট পুলিশ সদস্য ও দুজন আনসার কর্মরত ছিলেন। ফাড়িটির সব পুলিশ সদস্যকে আইশোলেশনে পাঠানো হয়েছে।
আক্রান্ত পুলিশ সদস্য বাচ্চু মিয়া বলেন, মাঝে মাঝে জ্বর অনুভব করায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা করা হয়। সোমবার সন্ধ্যায় জানতে পারেন করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ হয়েছে।

