করোনা বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট সোমবার এক প্রেস কনফারেন্সে বলেন, করোনার লক্ষণ হ্রাস করার জন্য বর্তমানে তিনি ম্যালেরিয়ার ওষুধ নিচ্ছেন।
তিনি সাংবাদিকদের জানান, যে আগাম করোনা প্রস্তুতি হিসেবে তিনি বর্তমানে হাইড্রক্সিক্লোরোকুইন এবং সাথে জিংক সাপ্লিমেন্টারী নিচ্ছেন প্রতি সপ্তাহে।
মার্কিন প্রেসিডেন্ট কয়েক সপ্তাহ ভালো ভাবে কাটাতে ওষুধ গ্রহণের এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে মার্কিন বিভিন্ন গণমাধ্যম। যদিও ট্রাম্প করোনার কারণে যে ওষুধগুলো নিয়মিত খাচ্ছেন সেগুলোর যথেষ্ট পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, তার ব্যক্তিগত ডাক্তার তাকে এই ওষুধগুলো খেতে অনুমতি দেননি। তারপরেও ট্রাম্প তাকে অনুরোধ করেছেন ওষুধগুলো দেয়ার জন্য।
এই ওষুধের বিষয়ে ট্রাম্প আরও জানান যে, আমার মনে হয়েছে এই ওষুধ ভালো সেজন্যই আমি এটি নিচ্ছি। এ সময় তিনি এই ওষুধগুলোর প্রতিক্রিয়াগুলির প্রতিবেদনগুলি প্রত্যাখ্যান করে বলেন, “আমি এখন পর্যন্ত একটি কথাই বলতে পারি যে, এখন পর্যন্ত আমি ভালো আছি।

