এবার বন্দুকধারীর হামলার শিকার হয়েছেন আফগানিস্তানের একটি মসজিদে নামাজরত মুসল্লিরা। আফগানিস্তানের কেন্দ্রীয় অঞ্চলের একটি মসজিদে নামাজরত মুসল্লিদের উপর ওই হামলা চালানো হয়েছে। এসময় ৭ মুসল্লি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন।
এ বিষয়ে দেশটির পারওয়ান প্রদেশের পুলিশ প্রধান হারুন মুবারেজ জানিয়েছেন, মঙ্গলবার মাগরিবের নামাজের সময় মসজিদে হামলা চালায় বন্দুকধারীরা।
মুসল্লিরা ইফতার শেষে মাগরিবের নামাজ আদায় করছিলেন। সে সময়ই ওই হামলা চালানো হয়। ওই পুলিশ কর্মকর্তা এএফপি নিউজকে বলেন, সাতজন নিহত হয়েছে এবং আরও ১২ জন আহত হয়েছে।
হামলা চালিয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বন্দুকধারীরা। তবে ঠিক কতজন বন্দুকধারী ওই হামলা চালিয়েছে তা এখনও পরিষ্কার নয়।

