করোনায় ৬ কোটি মানুষের চরম দরিদ্র হওয়ার আশঙ্কা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

চীনের উহান থেকে গত বছরের ডিসেম্বরে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর সারাবিশ্বে তাণ্ডব চালায় প্রাণঘাতী এ ভাইরাস। ইতোমধ্যে বিশ্বে মোট রোগী ৫০ লাখ অতিক্রম করেছে। এই মারণ ভাইরাসের প্রভাবে বিশ্বের ৬ কোটিরও বেশি মানুষ চরম দরিদ্রতার মুখে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব ব্যাংক।

মঙ্গলবার সংস্থাটির প্রেসিডেন্ট ডেভিড মালপাস ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের বলেন, উন্নয়নশীল দেশগুলোতে কোভিড-১৯ মহামারি ও লকডাউনের কারণে যে অর্থনৈতিক প্রভাব পড়েছে, তা বিশ্বের ৬ কোটি মানুষকে চরম দারিদ্রতার দিকে ঠেলে দিতে পারে।

বিশ্ব ব্যাংকের সংজ্ঞা অনুযায়ী, যারা দৈনিক ১ দশমিক ৯০ ডলারের (১৬১ টাকা) চেয়ে কম অর্থে জীবনযাপন করেন তারাই চরম দরিদ্র।

করোনাভাইরাস মোকাবিলায় ১০০টি উন্নয়নশীল দেশের জন্য ১৬০ বিলিয়ন মার্কিন ডলারের জরুরি সহায়তার ঘোষণা দিয়েছে বিশ্ব ব্যাংক।

১০০টি দেশের জন্য ইতোমধ্যে জরুরি অর্থ ছাড় করা হয়েছে জানিয়ে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট বলেন, এই ১০০ দেশে বিশ্বের মোট জনসংখ্যার ৭০ শতাংশ বাস করে। এসব দেশের স্বাস্থ্যসেবা খাতকে মজবুতকরণ, দরিদ্রদের সহযোগিতা, বেসরকারি প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণ ও অর্থনীতিকে শক্তিশালী করতে এই অর্থ ছাড় দেয়া হয়েছে।

করোনার কারণে ২০২০ সালে বিশ্ব অর্থনৈতিক উৎপাদন পাঁচ শতাংশেরও বেশি সংকুচিত হবে, যা দারিদ্র্য দূরীকরণে বিশ্বের দরিদ্রতম দেশগুলোর গত তিন বছরে প্রচেষ্টাকে মুছে ফেলবে বলে আশঙ্কা করছে বিশ্ব ব্যাংক।