ত্রাণ সহায়তায় দলীয়করণ বন্ধ ও চাল চোরদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনা সংক্রমণের চলাকালে কর্মহীন শ্রমজীবী মানুষের জন্য সরকার ঘোষিত ত্রাণ-সাহায্য জোরদার করাসহ কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ-সাহায্য প্রদান নিশ্চিত করা, ত্রান সহায়তায় দলীয়করণ বন্ধ ও ত্রাণের চালচোরদের গ্রেপ্তারের দাবিতে কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজারে কুড়িগ্রাম-চিলমারী সড়কে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে দুর্গাপুর ইউনিয়নের কর্মহীন শ্রমজীবী মানুষ।

আজ রোববার (২৪মে) দুপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচির দাবিসমুহের সাথে সংহতি প্রকাশ করে উল্লেখিত দাবিসমুহ দ্রুত বাস্তবায়ন করে ত্রাণের চালচোরদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবির কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি উলিপুর উপজেলা কমিটির সভাপতি ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির প্রেসিডিয়াম সদস্য কমরেড দেলোয়ার হোসেন,

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কুড়িগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড নুর মোহাম্মদ আনসার, সহ-সাধারণ সম্পাদক কমরেড আখতারুল ইসলাম রাজু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উলিপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড এডভোকেট প্রদীপ কুমার রায়, দুর্গাপুর ইউনিয়ন শাখার সভাপতি কমরেড দেলবর হোসেন বাবু প্রমুখ।

কমরেড রাজেন্দ্র নাথ সরকারের সার্বিক পরিচালনায় ত্রাণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচিতে এলাকার গরীব কর্মহীন শ্রমজীবী মানুষ করোনাকালীন সময়ে সরকার ঘোষিত কোন প্রকার ত্রাণ পান নাই বলে অভিযোগ করেন।

গরীব কর্মহীন শ্রমজীবী মানুষের হক সরকারি ত্রাণ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা, দূর্নীতিবাজ জন-প্রতিনিধিগণ লুটপাট করছে বলে উপস্থিত মানুষেরা অভিযোগ করেন।

মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি চলাকালীন পাঁচপীর বাজারে কুড়িগ্রাম-চিলমারী সড়কে যান চলাচল বন্ধ হওয়ায় বাজারের দুইদিকে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঈদ পরবর্তী সময়ে ত্রাণ সহায়তা কর্মসূচি জোরদার করে স্থানীয় গরীব কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ না দিলে বড় ধরনের কর্মসূচির ঘোষণা করবেন বলে জানান অংশগ্রহণকারীরা।

পেপার’স লাইফ/চন্দন কুমার সরকার/কুড়িগ্রাম প্রতিনিধি