দেশে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের কোন সমন্বয় নেই, সরকার ব্যর্থ এই ভাইরাস মোকাবেলায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার ঈদের নামাজ শেষে জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর এই কথা সাংবাদিকদের জানান বিএনপি মহাসচিব।
সকাল ১১ টার দিকে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে কবর জিয়ারতের সময় সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
২০১৮ সালে দুর্নীতি মামলায় সাজা নিয়ে কারাগারে যাওয়ার পর দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা সেই ধারাবাহিকতা ধরে রাখতে প্রতি ঈদে দলের প্রতিষ্ঠাতার কবর জিয়ারত করে আসছেন।
মির্জা ফখরুল বলেন, ‘‘করোনা মোকাবিলায় সরকার যেসব ব্যবস্থা নিয়েছে আমাদের কাছে মনে হয়েছে তা সামঞ্জস্যপূর্ণ ছিল না, সমন্বয় ছিলো না এবং এখনো নেই।”
তিনি আরও বলেন সরকারের উদাসীনতার কারণে দিনকে দিন আক্রান্তের সংখ্যা বেড়ে চলছেই।
তিনি বলেন, আমরা এই কথা বলি না যে, এটা তারা পুরোটাই পারবেন। কারণ পুরোটা পারা সম্ভব নয়, নতুন একটা জিনিস। কিন্তু যে ইচ্ছ, যে প্রচেষ্টা, সকলকে আপনার সাথে নিয়ে বিশেষ করে বিশেষজ্ঞ যারা তাদেরকে সাথে নিয়ে এইটাকে মোকাবিলা করা তাদের পক্ষে সম্ভব হয়নি।”

