সৌদি আরবে মসজিদ খোলার সিদ্ধান্ত, শিথিল হচ্ছে লকডাউন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

আগামী ৩১ মে থেকে ২০ জুন পর্যন্ত মক্কার বাইরের সব মসজিদ খুলে দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। মঙ্গলবার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।

এসপিএ’র খবরে বলা হয়, আগামী বৃহস্পতিবার থেকে মক্কা ছাড়া দেশের বাকি সব এলাকায় বিকেল ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত জারি করা কারফিউতেও পরিবর্তন আনা হচ্ছে।

করোনা মহামারি নিয়ন্ত্রণে গত ২৩ মার্চ থেকে ২১ দিন দেশজুড়ে লকডাউন ঘোষণা করেন সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। পরে এ নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হয়।

তবে অর্থনৈতিক চাপ কমাতে এপ্রিলের শেষের দিকে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেয় সৌদি সরকার। পবিত্র রমজান মাসে শপিংমলসহ সবধরনের পাইকারি ও খুচরা পণ্য বিক্রয়কেন্দ্রগুলো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয় প্রশাসন।

নির্দেশনায় বলা যায়, শপিংমল, দোকানে কিংবা সড়কে কোনো অবস্থাতেই পাঁচজনের বেশি এক জায়গায় জড়ো হওয়া যাবে না। এই আইন অমান্যকারীর জন্য বিভিন্ন ক্যাটাগরিতে জরিমানার বিধান রেখেছে দেশটি।

জানা জেয়, সব দিক বিবেচনা করে আগামী বৃহস্পতিবার থেকে সরকারি-বেসরকারি উভয় খাতের কর্মীদেরই কাজে ফেরার অনুমতি দেয়া হবে। এছাড়া অভ্যন্তরীণ ফ্লাইট চালু এবং দেশের মধ্যে ভ্রমণের ব্যাপারেও নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সূত্র: গালফ নিউজ