একদিকে সংক্রমণের ঊর্ধ্বগতি, অন্যদিকে শিথিল লকডাউন- এরই মধ্যে শেষ হচ্ছে সাধারণ ছুটি। ছয় দফায় বাড়িয়ে সাধারণ ছুটির মেয়াদ শেষ হচ্ছে ত্রিশ মে।
এ বিষয়ে প্রতিমন্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার (২৯ মে) ঘোষণা আসতে পারে পরবর্তী সিদ্ধান্তের।
জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, মানুষের কল্যাণে সব দিক দিয়ে বিবেচনা করে সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। সেই সিদ্ধান্ত আমাদের জানালে আপনাদের জানাবো।
তবে, বিভিন্ন মহল থেকে ইঙ্গিত পাওয়া গেছে সাধারণ ছুটি বাড়ানো হতে পারে ১৫ই জুন পর্যন্ত।

