সৌদি আরবে গোলাগুলি, নিহত ৬


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনা সংক্রমণের মধ্যেই এবার সৌদি আরবের ইয়েমেন সীমান্তসংলগ্ন আসির প্রদেশে গোলাগুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। সেইসাথে আহত হয়েছেন আরও ৩ জন।

বুধবার সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে এসপিএ বলছে, ইয়েমেন সীমান্তসংলগ্ন সৌদি আরবের আসির প্রদেশে মঙ্গলবার গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ গোলাগুলির এ ঘটনায় তদন্ত শুরু করেছে।

তবে আসির প্রদেশের আল-আমওয়াহ এলাকার এই গোলাগুলির ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য দেয়নি সৌদি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সৌদি আরবের সীমান্তের এই প্রদেশে প্রায়ই ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হামলা চালিয়ে আসছে। আসির প্রদেশের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা। গত বছরের জুনে আসিরের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজনের প্রাণহানি ঘটে এবং আহত হন অন্তত ৭ জন।

সূত্র: আল-আরাবিয়া।