হোয়াইট হাউসে বিক্ষোভ, বাংকারে আত্মগোপন ট্রাম্পের


'রাশিয়া তদন্তের সমর্থকরা ফল উল্টে ক্ষমতা নিতে চেয়েছিল'
WASHINGTON, DC - MARCH 01: U.S. President Donald Trump participates in a meeting with leaders of the steel industry at the White House March 1, 2018 in Washington, DC. Trump announced planned tariffs on imported steel and aluminum during the meeting, with details to be released at a later date. (Photo by Win McNamee/Getty Images)


করোনা সংক্রমণের মধ্যেই কৃ্ষ্ণাঙ্গ হত্যার জেরে উত্তপ্ত আমেরিকা। শুক্রবার রাতে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের বাইরে জড়ো হন বিক্ষোভকারীরা।

এ সময় জনরোষের হাত থেকে বাঁচতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাটিরে নীচে বাংকারে আত্মগোপণ করেছিলেন বলে জানা গেছে।

নিউ ইয়র্ক টাইমস-এ প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে যে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভের সময় ট্রাম্পকে আন্ডারগ্রাউন্ড বাংকারে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এক ঘণ্টার কম সময় ট্রাম্প বাংকারে আত্মগোপন করে ছিলেন বলে জানা গিয়েছে।

সেই সময় মার্কিন প্রেসিডেন্টকে ঘিরে ছিলেন সিক্রেট সার্ভিস এবং ইউনাইটেড স্টেটস পার্ক পুলিশ অফিসাররা। তবে ট্রাম্পের সঙ্গে মেলানিয়া ট্রাম্প ও ব্যারন ট্রাম্পকেও বাংকারে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কিনা, তা এখনও স্পষ্ট নয়।

রোববার ওয়াশিংটন ডিসি-সহ আমেরিকার ৪০টি শহরে কারফিউ জারি হয়।