এবার ভারতেও যেন একই ঘটনার পুনরাবৃত্তি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

উত্তাল যুক্তরাষ্ট্র, হাঁটু দিয়ে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের গলা চেপে ধরে হত্যার প্রতিবাদ চলছে বিশ্বজুড়ে। এমন অবস্থার মধ্যে ভারতে হয়েছে একই ঘটনার পুনরাবৃত্তি। ইন্ডিয়ান এক্সপ্রেস এমন এক খবর প্রকাশ করে।

জানা যায়, ফ্লয়েডের মতো ভারতের ওই ব্যক্তির মৃত্যু হয়নি।

খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রাজস্থানের যোধপুরে টহলে বেরিয়েছিল পুলিশ। সোমকরণ নামের এক ব্যক্তিকে মাস্ক না পরে রাস্তার ধারে বসে ছিলেন। দুই পুলিশ সদস্য তার কাছে জানতে চান, কেন মাস্ক পরেননি। তা নিয়েই পুলিশ সদস্যদের সঙ্গে কথা–কাটাকাটি হয়। হাতাহাতির ঘটনাও ঘটে। সেই সময়ই এক পুলিশ সদস্য সোমকরণকে মাটিতে শুইয়ে তার গলায় হাঁটু দিয়ে চেপে ধরেন।

কেউ একজন পুরো ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপ করেন। এরপরই দ্রুত ছড়িয়ে পড়ে ভিডিওটি। পুলিশের হাঁটু গেড়ে এক ব্যক্তিকে ধরার ঘটনার ভিডিও দেখে অনেকেই বলছেন, এটা ঠিক জর্জ ফ্লয়েডের ঘটনার পুনরাবৃত্তি।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, মাস্ক না পরায় জরিমানা দিতে বলায় পুলিশ সদস্যদের জামাকাপড় ছিঁড়ে ফেলেছেন সোমকরণ। তাই পুলিশকে আক্রমণাত্মক হতে হয়েছে।