করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া ও যুক্তরাজ্যের পরেই অবস্থান করছে ভারত। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে , রোববার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ৪০ জন।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার সন্ধ্যায় স্পেনকে টপকে বিশ্বের পঞ্চম সংক্রমিত দেশ হিসেবে উঠে এসেছে ভারতের নাম।
সরকারি তথ্য অনুসারে, শুক্রবারের তুলনায় শনিবার করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হারের সামান্য অবনতি হয়েছে। ভারতে সবচেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্ত মহারাষ্ট্রের মানুষ। ওদিকে সক্রিয় করোনা রোগীর হিসাবে এখন দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লি।
যদিও মোট করোনা আক্রান্তের বিচারে দিল্লির আগে রয়েছে দেশের দক্ষিণের রাজ্য তামিলনাড়ু। আর মৃত্যুর হিসাবে গুজরাট রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি।

