নিজ এলাকায় দাহ হলোনা উপ-কর কমিশনার সুধাংশু কুমার সাহার


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনায় আক্রান্ত হয়ে মৃত উপ-কর কমিশনার সুধাংশু কুমার সাহার দাহ এলাকাবাসীর বাধার মুখে তার নিজ এলাকা সিরাজগঞ্জের বেলকুচির গাড়ামাসিতে করা হয়নি। পরে তার দাহ করা হয় টাঙ্গাইলের ঘাটাইলে প্রশাসনের সহায়তায় শ্বশুরবাড়িতে।

মঙ্গলবার (৯ জুন) বিকালে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার উপস্থিত থেকে শ্বশুরবাড়ির পারিবারিক শ্মশানঘাটে দাহ করা হয়। দাহ কার্যের সময় তার পরিবারের কেউ উপস্থিত ছিল না।

এ বিষয়ে ইউএনও অঞ্জন কুমার সরকার সুধাংশু কুমারের স্ত্রীর বরাত দিয়ে জানান, গ্রামের বাড়িতে স্থানীয়রা মৃতদেহ দাহ করতে বাধা দেয়। পরে তার মৃতদেহ শ্বশুরবাড়ি ঘাটাইলে দাহ করতে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। ঘাটাইলে তার মৃতদেহ আনা হলে সেখানেও স্থানীয় লোকজন বাধা দেয়। পরে তাদেরকে বুঝিয়ে সেখানকার শ্মশানঘাটে দাহ করা হয়েছে।

সুধাংশু কুমারের স্ত্রী মানসী বলেন, তার স্বামীর নিজ বাড়িতে দাহ করার কথা ছিল। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় গ্রামের লোকজন বিরোধিতা করায় সেখানে দাহ করা সম্ভব হয়নি। পরে তার বাবার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলের পাড়াগ্রামের শ্মশানঘাটে উপজেলা প্রশাসনের সহযোগিতায় দাহ সম্পন্ন হয়।

তিনি আরও বলেন, ‘আমি ও আমাদের ৬ বছরের মেয়ে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার বাসাতেই চিকিৎসা নিচ্ছি। করোনা আক্রান্ত হওয়ায় বাসা লকডাউন করা হয়েছে। বাসা থেকে বের হতে দিচ্ছে না। মৃত্যুকালে আমার স্বামীর কাছে যেতে পারি নাই। তার শেষকৃত্য দেখতে পারি নাই। মেয়েও তার বাবাকে শেষ দেখা দেখতে পেলো না।’

প্রসঙ্গত, সুধাংশু কুমার ২৭তম বিসিএসে সরকারি চাকরিতে যোগ দেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৯ জুন) মারা যান তিনি।