করোনা সংক্রমণের কারণে এবার মধ্যপ্রাচ্যের দেশ কাতার থেকে আটকে থাকা ৪১৪ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হচ্ছে। জানা গেছে বুধবার (১০ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে করে দেশে ফিরবেন তারা। তাদের বহনকারী বিমানটি রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এর আগে গত (৩ জুন) বিশেষ ফ্লাইটে কাতার থেকে দেশে ফেরার জন্য অনলাইনে আবেদন করেন ৪১৯ জন। পরে ফ্লাইটটির অনুমোদন দেয়া হলে ৪১৪ জন দেশে ফেরার টিকেট কেনেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, বিশেষ এ ফ্লাইটের অধিকাংশ যাত্রীই জরুরি পারিবারিক প্রয়োজনে দেশে ফিরছেন। এছাড়াও এতে কর্মহীন শ্রমিক ও ট্যুরিস্ট ভিসা নিয়ে কাতারে যাওয়া বাংলাদেশিরা রয়েছেন।
বিমান জানায়, আগত সবাই স্বাস্থ্য সনদ নিয়ে দেশে ফিরছেন। তাদের কেউ করোনা সংক্রমণ নয়।

