করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক দাউদুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. অং সুই প্রু মার্মা
বৃহস্পতিবার রাতে কক্সবাজার ল্যাবে করোনার নমুনা পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮ জন।
জানা যায়, বৃহস্পতিবার রাতে বান্দরবানের জেলা প্রশাসক দাউদুল ইসলামের করোনা শনাক্ত হয়েছে। এদিন সন্ধ্যায় আরেকটি রিপোর্টে বান্দরবানের একটি প্রাইভেট ক্লিনিকের চিকিৎসক ডা. কামরুলের করোনা শনাক্ত হয়।
আরও জানা যায়, গত মঙ্গলবার জেলা প্রশাসকের নমুনা পরীক্ষার জন্য কক্সবাজারে পাঠানো হয়। বৃহস্পতিবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। জেলা প্রশাসকের হালকা জ্বর ছিল। তবে বর্তমানে অনেকটা সুস্থ আছেন এবং বাংলোতে আইসোলেশনে আছেন তিনি।

