করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানের সহধর্মিণী কামরুন নাহার। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
শনিবার (১৩ জুন) রাত ১২টার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
স্বাস্থ্য সচিবের একান্ত সচিব (উপসচিব) খন্দকার জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। কামরুন্নাহার দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার জানান, করোনাভাইরাস আক্রান্ত স্বাস্থ্য সচিবের সহধর্মিণী গত বুধবার (১০ জুন) সিএমএইচে ভর্তি হন।

